সম্মান জানাতে চিকিৎসকদের নামে ছেলের নাম রাখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সদ্য নবজাত ছেলের  নাম  রেখেছেন তার বাবা ও দুই চিকিৎসকের নামের সাথে মিল রেখে। চিকিৎসকদের প্রতি সম্মান জানাতেই ছেলের এমন নাম রাখা হয়েছে বলে জানিয়েছেন জনসনের বান্ধবী ও তার সন্তানের মা ক্যারি সিমন্ডস। তিনি ইন্সটাগ্রামে এসব তথ্য জানান।

বুধবার  (২৯ এপ্রিল) লন্ডনের একটি হাসপাতালে বরিস জনসনের বান্ধবী ছেলে সন্তানের জন্ম দেন। ছেলের নাম রাখা হয়েছে উইলফ্রেড লওরি নিকোলাস জনসন।

ক্যারি সিমন্ডস জানান, এ নামটি অনেক ভেবেচিন্তেই রাখা হয়েছে। ছেলের নামের প্রথম অংশ ‘উইলফ্রেড’ হলো বরিস জনসনের বাবার নাম। পরের অংশ ‘লওরি’  ক্যারি সিমন্ডসের নিজের নামের একটি অংশ। ‘নিকোলাস’  অংশটি ডা. নিক প্রাইস ও ডা. নিক হার্টের সম্মানে রাখা।

তিনি বলেন, এই দুই চিকিৎসক গত এপ্রিলে হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত প্রধানমন্ত্রীকে চিকিৎসা দিয়ে সুস্থ করেছেন। তাদের প্রতি সম্মান দিয়ে মিল রেখে নাম রাখা হয়েছৈ। আর ‘জনসন’ প্রধানমন্ত্রীর নিজের নামের একটি অংশ।

গত ২৭ মার্চ বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হন। যা তিনি নিজেই এক টুইট বার্তায় জানান। সে সময় চিকিৎসকদের পরামর্শে আইসোলেশনে থাকেন তিনি। এর ১০দিন পর বরিস জনসনকে জ্বরসহ লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন আইসিইউতে স্থানান্তর করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.