১.
তোমায় আমি সদাই খুঁজি
ভালো কিংবা মন্দতে,
কারণ তোমায় খুঁজে আমি স্বস্তি পাই
অস্বস্তি হয়, না খোঁজা তে!
গ্রীষ্মের খটখটা রোদে যখন বুক শুকিয়ে সাহারা সম
তখনও গ্লাস ভর্তি থান্ডা জলে আমি তোমাকে খুঁজি,
তুমি আমার অতিপ্রিয়
প্রাণোধিক প্রিয়তম!
বর্ষার বর্ষণে যখন আমার হৃদয়ে উন্মাদ ঢল নামে
আমি দিগবিদিক দিশেহারা হয়ে যাই,
আমার হৃদস্পন্দন গুলো তখনও তোমাকেই খুঁজে
তিল ধারণের ঠাই চায়।
গোধুলি লগ্নে তখনও আমি বঙ্কিমে মগ্ন
ছাদের কিনারে পা দুলিয়ে বসে থাকি
হটাৎ দমকা বাতাসে আমার ধ্যান ভাঙে
সেই এক নিমিষের বাতাসেও আমি শুধু তোমাকেই খুঁজি।
আমার ভীষণ একাকিত্বে
একেলা, নিশ্চুপ,নিশুতি অন্ধকারে
সর্বত্র পিন পতন নীরবতা
বেহায়া মন তখনও তোমাকেই খুঁজে।
তোমাকে নিয়ে খোঁজাখুঁজির শেষ হবে না
ধোয়াশার মত তুমি
অজানা,অচেনা,অস্পৃশ্য!
২.
একদিন আমারও ঘর হবে
একটা বর হবে,ছোট্ট ছানাপোনায় ভরে যাবে আমার আঙিনা,
আমিও সুখের সংসারে ভাসবো
আদৌ কি সুখ নাকি সুখের ভনিতা?
নাহ,সেটা তো জানিনা।
তখনও তোমার সাথে আমার দেখা হবে
বৈশাখের আড়ঙে
লালপেড়ে শাড়ি পরে,কপালে লাল টিপ পরে
তোমার হাতে হাত রেখে,হেঁটে যাবে এক ললনা
হটাৎ আমার বুকে ভীষণ এক তোলপাড়!
মুহুর্তেই সব লন্ডভন্ড করে দিয়ে যাবে দমকা বাতাস!বাতাস নয়তো তা
এ যেন বেদনাময় তীব্র দীর্ঘশ্বাস!
সেদিন চোখাচোখি হবে খুউব
কিন্তু দেখাদেখি হবেনা,আমিও দৌড়ে গিয়ে
তোমায় আর জাপটে ধরবো না,
শুধু জেগে উঠবে স্মৃতিরা মনের মণিকোঠায়
আনমনেই আমি বলে উঠবো
বিদায় প্রিয়!আরও একবার বিদায়!
শারমিন সিমি
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

