লকডাউন শিথিল চান জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বর্তমান বাস্তবতায় শুধু লকডাউন চালিয়ে করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। তাই করোনা মোকাবেলায় সচেতনতার পাশাপাশি জীবন ও জীবিকার কথাও ভাবতে হবে। জীবিকার কথা চিন্তা করেই লকডাউন শিথিল করা উচিত ।

আজ বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ি থানার উত্তর কুতুবখালি পাওয়ার হাউজ সংলগ্ন বাজার মাঠে মানুষের মাঝে খাদ্য ও ঈদ উপহার বিতরণকালে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন। জাতীয় ছাত্র সমাজ সভাপতি মোঃ ইব্রাহীম খাঁন জুয়েলের ব্যবস্থাপনায় এই খাদ্য ও ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় জিএম কাদের জাতীয় ছাত্র সমাজ সভাপতি জুয়েলের প্রশাংসা করে বলেন, করোনাকালে হতদরিদ্রদের সার্বিক সহায়তায় ছাত্র সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা শাহ-ই-আজম, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, জাতীয় ছাত্র সমাজ সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান রিপন, মারুফ ইসলাম প্রিন্স, মোঃ জামাল হোসাইন, সাহারিয়ার রাসেল, দফতর সম্পাদক মোঃ রুহুল আমিন গাজী বিপ্লব, প্রচার সম্পাদক মোঃ আতাউল্লাহ আরিফ, ধর্ম বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র সমাজ সিনিয়র সহ সভাপতি মানিক খান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.