শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিদিন বিশ হাজার মানুষ সংক্রামিত হচ্ছে মানুষ – এই চিত্রটি মার্কিন কর্তৃপক্ষের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে । কর্তৃপক্ষের মতামত অনুযায়ী, প্রাণহানির সংখ্যা আবারও দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে ১লা জুনের মধ্যে নতুন করোনাভাইরাস এর কেসের সংখ্যা প্রায় বিশ হাজার এর চেয়েও বাড়ার পূর্বাভাস রয়েছে। সম্প্রতি, সি-ডি-সি (Centers for Diseas control and prevention) স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার থেকে রবিবার পর্যন্ত প্রায় ৩০,০০০ সংক্রামণ এর নতুন রেকর্ড করেছে।
অন্য চার্ট অনুসারে বিশেষজ্ঞরা আশা করছেন কোভিড ১৯ রোগের ফলে মৃত্যুর সংখ্যা . জুনের মধ্যে প্রতিদিন বেড়ে প্রায় ৩,০০০ ছাড়িয়ে যেতে পারে। সাম্প্রতিককালে, স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার থেকে মৃত্যুর সংখ্যা আবারও ১৪৫২ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে। রোববার নাগাদ CDC মার্কিন যুক্তরাষ্ট্রে ১.১২ মিলিয়ন সংক্রমণ এবং ৬৫,৭৩৫ জন মারা গেছে বলে রেজিস্টার করা হয়েছে।
নতুন পূর্বাভাস মূলত সামাজিক দূরত্বের নিয়ম শিথিল করার কারণে সংক্রমণ এবং মৃত্যুর আশঙ্কা বৃদ্ধি সম্পর্কিত। অসংখ্য রাজ্য সম্প্রতি তাদের বিধি শিথিল করেছে। রাষ্ট্রপতি ট্রাম্প মরিয়া হয়ে স্থবির হয়ে থাকা মার্কিন অর্থনীতির দ্রুত পুনরুজ্জীবন চান। সর্বশেষে নভেম্বরের নির্বাচনে তাঁর নিজের বিজয় হওয়ার সম্ভাবনা নিশ্চিত করতে তিনি মরিয়া হয়ে উঠেছেন। তার প্রচারের কৌশলটির মূল স্তম্ভ হচ্ছে ভাল অর্থনৈতিক অবস্থার দ্রুত পরিসংখ্যান। অবশ্য পরে হোয়াইট হাউস তা অস্বীকার করে – এবং ট্রাম্পকেও সেই ঘোষণা সংশোধন করতে হয়েছিল।
ইতিপূর্বে হোয়াইট হাউস স্বাস্থ্যগত অনেক পূর্বাভাস প্রত্যাখ্যান করেছে। তারা হোয়াইট হাউসে করোনভাইরাস ওয়ার্কিং গ্রুপের মডেলগুলি বা তাদের বিশ্লেষণ করা ডেটার প্রতিফলন করেনি; হোয়াইট হাউসের সহ-মুখপাত্র জুড ডিয়ার সোমবার এই কথাগুলো উল্লেখ করেন।
ডিয়ার জোর দিয়ে বলেন, যে এটি কোনও হোয়াইট হাউসের কাগজই নয়, যেহেতু এটি ওয়ার্কিং গ্রুপের কাছেও উপস্থাপন করা হয়নি। অর্থনীতির ক্রমান্বয়ে উদ্বোধনের স্বার্থে ট্রাম্পের নির্দেশনার কারণে সরকারি শাস্তবিশেষজ্ঞরা যদিও একমত হন তবে এটাও বলেন যে ট্রাম্পের সর্বোচ্চ অগ্রাধিকার সবসমই আমেরিকান স্বাস্থ্য ব্যবস্থার উপর থাকবে।
ট্রাম্প রবিবার রাতে করোনা ভাইরাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ মৃত্যুর বিষয়ে তিনি ইতিপূর্বে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তার সংখ্যা পুনরায় উপরের দিকে সংশোধন করলেন। জনাব প্রেসিডেন্ট ফক্স নিউজকে বলেন “তিনি এখন মোট ৭৫,০০০ থেকে ১০০,০০০ লোকের মৃত্যু হতে পারে বলে অনুমান করছেন। তবে গত এপ্রিলের মাঝামাঝি সময়ে ট্রাম্প এই একই ভাইরাস এর ফলে ৬০,০০০ থেকে ৬৫,০০০ লোকের মৃত্যুর আশংকা করেছিলেন।

মাহাবুবুল হক/শুদ্ধস্বর ডটকমের বিশেষ প্রতিনিধি ।

