মহামারি সমস্যায় এপ্রিলেই আমেরিকায় কাজ হারিয়েছেন ২ কোটি ৫ লক্ষ মানুষ

করোনা সংক্রমণ আর তা রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি চালু হওয়ার জেরে আমেরিকার অর্থনীতি রীতিমতো সঙ্কটের মুখে। মার্কিন প্রশাসনের তথ্য জানাচ্ছে, মহামারি  সমস্যায় শুধু এপ্রিলেই আমেরিকায় চাকরি হারিয়েছে  ২ কোটি ৫ লক্ষ মানুষ। যা কুখ্যাত মহামন্দার (‘গ্রেট রিসিসন’) সময়ের কাজ হারানো মানুষের সংখ্যার প্রায় তিন গুণ। মহামন্দায় আমেরিকায় কাজ হারিয়েছে  ৭৪ লক্ষ মানুষ। আর এই মহামারির  জেরে বেকারত্বের হার (১৪.৭ শতাংশ) যেখানে পৌঁছেছে, মহামন্দার পর আমেরিকায় এই হার আর কখনও এতটা উচ্চতায় পৌঁছয়নি।

মার্কিন ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স-এর পরিসংখ্যান জানাচ্ছে, সামান্য কম-বেশি থাকলেও আমেরিকায় সব ধরনের কর্মক্ষেত্রেই ভয়াবহ প্রভাব পড়েছে মহামারির । সবচেয়ে করুণ অবস্থা হোটেল, রেস্তরাঁর মতো পরিষেবা ক্ষেত্রের। গত মাসে শুধু এই ক্ষেত্রেই চাকরি হারিয়েছে  ৭৭ লক্ষ মানুষ। মার্চের নিরিখে এই ক্ষেত্রের মোট কর্মী সংখ্যার ৪৬.৮ শতাংশেরই আজ আর কোনও কাজ নেই।

এর পরেই রয়েছে অন্যান্য ক্ষেত্র। কাজ হারিয়েছেন ১৩ লক্ষ মানুষ। মোট কর্মী সংখ্যার সাড়ে ২১ শতাংশ। নির্মাণ ক্ষেত্রে কাজ হারিয়েছে  ৯ লক্ষ ৭৫ হাজার মানুষ। মোট কর্মী সংখ্যার ১২.৮ শতাংশ। তার পরেই রয়েছে পরিবহণ শিল্প। কাজ খুইয়েছেন ৩১ লক্ষ মানুষ। মোট কর্মী সংখ্যার ১১ শতাংশ। খনিশিল্পে এপ্রিলে কাজ হারিয়েছে ৪৬ হাজার মানুষ। যা এই ক্ষেত্রের মোট কর্মী সংখ্যার ৭ শতাংশ। তথ্য পরিবেশন ক্ষেত্রে কাজ হারিয়েছেন ২ লক্ষ ৫৪ হাজার। ওই ক্ষেত্রের মোট কর্মীর ৮.৮ শতাংশ। অর্থ ক্ষেত্রে কাজ হারিয়েছে  ২ লক্ষ ৬২ হাজার মানুষ। সরকারি চাকরি হারিয়েছে  ৯ লক্ষ ৮০ হাজার মানুষ। এ ছাড়াও উৎপাদন শিল্প, পেশাগত কাজকর্ম, শিক্ষা ও পরিবহণ ক্ষেত্রে কাজ হারিয়েছে  যথাক্রমে ১৩, ২১ এবং ২৫ লক্ষ মানুষ।

নারী, পুরুষ নির্বিশেষে চাকরি খুইয়েছেন। তবে মহিলারা চাকরি হারিয়েছেন  তুলনায় অনেক বেশি। ১ কোটি ১৯ লক্ষ মহিলা মহামারির  জন্য শুধু গত মাসেই কর্মহীন হয়ে পড়েছেন। তাঁদের আর কোনও রুজি রোজগার নেই। যা আমেরিকার মোট মহিলা কর্মী সংখ্যার ১৬.২ শতাংশ।

সরকারি পরিসংখ্যান এও জানাচ্ছে, হাইস্কুল পর্যন্ত যাঁরা পড়াশোনা করেছেন, তাঁরাই চাকরি  হারিয়েছেন   সবচেয়ে বেশি। ৬২ লক্ষ। এই পর্যন্ত পড়াশোনা করা মোট মার্কিন কর্মী সংখ্যার সাড়ে ২১ শতাংশ।

শুদ্ধস্বর/বি এস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.