প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়েছে। আজ রোববার সকাল ১০ টায় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে ফল তুলে দেন। এ সময় শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর পর দুপুর ১১ টায় শিক্ষামন্ত্রী ফেসবুক লাইভে এসে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। এবার কেবল ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবে। যেসব পরীক্ষার্থী নির্ধারিত নিয়মে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে প্রাকনিবন্ধন করেছে, তাদের মুঠোফোন নম্বরে খুদে বার্তা পাঠিয়ে ফল জানিয়ে দেওয়া হবে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২০ লাখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.