প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে শুক্রবার রাতে টেলিফোনে এই শুভেচ্ছা জানান জাতিসংঘ মহাসচিব।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, জাতিসংঘ মহাসচিব শুক্রবার রাতে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলকেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন। এসময় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানান। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল ‘শান্তি রক্ষায় নারী- আমাদের কার্যক্রমগুলোতে তাদের কেন্দ্রীয় ভূমিকা তুলে ধরে।’

