টাঙ্গাইলের মির্জাপুরে দাদীর সাথে অভিমান করে জুঁইমণি নামে এক শিশু শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। জুঁই উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মুনসুর গ্রামের দুবাই প্রবাসী সোহরাব হোসেনের মেয়ে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে এই ঘটনা ঘটে। সে স্থানীয় ছানোয়ার বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনের ৩য় শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, দুপুরের দিকে জুঁইমণি ও তার বড় বোনের মধ্যে কথা কাটাকাটি হলে জুঁইমণিকে তার দাদী থাপ্পর মেরে শাসন করেন। অভিমান করে ঘরের দরজা বন্ধ করে গলায় উড়না পেঁচিয়ে ঘরের ধণ্ন্যায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে কর্মরক চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

