নাগরিক ঐক্য ত্রান তৎপরতা জোরদার করেছে , গতকাল সাভারে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ত্রান বিতরণ করেন আজ বিকেলে মিরপুরে ও পাঁচটায় মোহাম্মদপুরে নাগরিক ঐক্যের পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, মহানগর উত্তরের আহবায়ক আনিসুর রহমান খসরু,মহানগর উত্তরের সদস্য সচিব রাজ্জাক সজীব,নাগরিক ছাত্র ঐক্যের সাবেক আহবায়ক সাকিব আনোয়ার,বিমানবন্দর থানা আহবায়ক আনিসুর রহমান মুন্না ও ইমরান খান, আসিফ ইকবাল, মাকসুদ,রাজু নাহিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ । দলীয় সুত্রে জানা গেছে ঢাকা মহানগরের বিভিন্ন অঞ্চল এবং সারা দেশে দুঃস্থ মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করার জন্য পরিকল্পনা গ্রহন করেছে নাগরিক ঐক্য, এ ব্যাপারে দলীয় নেতাকর্মীরা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে উদ্যোগ গ্রহন করেছেন ।
শুদ্ধস্বর/বি এস

