ঝুট গুদামে আগুন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। সোমবার (২৫ মে) বিকেল সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশীদ জানান, দেওয়ালিয়াবাড়ি এলাকায় কয়েকটি ঝুট গুদামে আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও চারটিসহ মোট পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁচ্ছে আগুন নেভানোর চেষ্টা করছেন। তাৎক্ষণিক আগুন লাগার সূত্রপাত জানা যায়নি বলেও জানান উপ-সহকারী পরিচালক মামুনুর রশীদ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.