জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান- এর মৃত্যুতে ডাকসুর সাবেক ভিপি এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এক বিবৃতিতে বলেন আমি গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ড. আনিসুজ্জামান আমার সরাসরি শিক্ষক না হলেও আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন তিনি সেখানে বাংলা বিভাগে অধ্যাপনা করতেন। মুক্তিযুদ্ধের শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের নিয়মিত খোঁজ খবর রাখতেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তাঁর অবদান অনস্বীকার্য। একজন ব্যক্তি, শিক্ষক এবং লেখক হিসেবে তিনি ছিলেন অনন্যসাধারণ। ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, অধিকার আদায়ের সংগ্রামে ছাত্রছাত্রীদের পাশে থাকা ড. আনিসুজ্জামান স্যারকে এই ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রামে আমাদের অত্যন্ত প্রয়োজন ছিল। আমরা তাঁকে সামনে রেখে এগোতে পারিনি। তাঁর মৃত্যুতে যে শূন্যস্থান তৈরি হল, তা অপূরণীয়। পরিশেষে ড. আনিসুজ্জামান স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি ।
শুদ্ধস্বর/বি এস

