ছায়ানট (কলকাতা) সারা মে মাস জুড়ে এবার নিবেদন করছে ‘কথায় ও গানে নজরুল

কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতিবছর জুন মাসে এক মাসব্যাপী ‘নজরুল মেলা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে ছায়ানট (কলকাতা), তত্ত্বাবধানে সোমঋতা মল্লিক, সহায়তায় কোয়েস্ট ওয়ার্ল্ড। কিন্তু এই বছর করোনার প্রকোপে পরিবর্তন করতে হয়েছে সেই সব পরিকল্পনার। পরিবর্তে, ছায়ানট (কলকাতা) সারা মে মাস জুড়ে এবার নিবেদন করছে ‘কথায় ও গানে নজরুল’ (ফেসবুক লাইভ অনুষ্ঠান) — কাজী নজরুল ইসলামের জন্মমাসে দুই বাংলা ও বিভিন্ন দেশে অবস্থিত শিল্পীদের শ্রদ্ধার্ঘ্য, সামগ্রিক ভাবনা ও পরিকল্পনায় সোমঋতা মল্লিক, সার্বিক সহযোগিতায় কোয়েস্ট ওয়ার্ল্ড, সৃজনে স্বাগত গঙ্গোপাধ্যায়, অনলাইন পার্টনার ‘রেডিও নজরুল’। ৪ঠা মে থেকে ভারতীয় সময় প্রতিদিন সন্ধ্যা ৭টাতে এটি দেখা যাবে ছায়ানট (কলকাতা)-র গ্রুপ ও পেজ থেকে। এছাড়াও, একযোগে দেখা যাবে এই সব ফেসবুক পেজ থেকে — ‘নজরুল মেলা’, ‘রেডিও নজরুল’, ‘প্রতিদিনের কাগজ’ (বাংলাদেশ) ও ‘চ্যানেল কে’ (বাংলাদেশ)। এছাড়াও, সোমঋতা মল্লিকের পরিকল্পনা ও পরিচালনায়, ছায়ানট (কলকাতা) প্রস্তুত করেছে এক সুবৃহৎ ভিডিও তথ্যচিত্র ‘নজরুলের চুরুলিয়া’ — যেটি ডিভিডি আকারে কোয়েস্ট ওয়ার্ল্ড থেকে এই মে মাসে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা ছিল। বাঁশরী (বাংলাদেশ)-এর সাথে যৌথ উদ্যোগে নির্মিত, এই প্রকল্পে ভাষ্যপাঠে রয়েছেন কাজী নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র কাজী রেজাউল করিম ও সুবিখ্যাত বাচিকশিল্পী শ্রী দেবাশীষ বসু। স্বাগত গঙ্গোপাধ্যায়ের সৃজন-নির্মাণে প্রকাশিতব্য এই তথ্যচিত্রে নজরুলের জীবনের নানা সময়ের স্মৃতি-সম্বলিত স্থানগুলির বিষয়ে নানা জানা-অজানা ইতিহাস তুলে ধরা হয়েছে। আশা করা যায়, সাম্প্রতিক এই করোনা-কেন্দ্রিক পরিস্থিতি মিটে গেলে শীঘ্রই মুক্তি পাবে ‘নজরুলের চুরুলিয়া’।
শুদ্ধস্বর/বিএস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.