গত ২৪ ঘণ্টায় দেশে ১৮৭৩ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৮৭৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এটি এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। শনিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৭৮ জন মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গেছেন ২০ জন। দেশে মোট মৃতের সংখ্যা ৪৫২। মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৬ জন।

এর আগে গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের আঘাত আসে। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.