করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত মারা গেছেন।
শনিবার সকাল ৭টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।
শান্ত মারিয়াম ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা লিলি ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমামুল কবীর শান্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেড, শান্তনিবাস ও শান্ত মারিয়াম ফাউন্ডেশনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন। তিনি অনেক বন্ধুবৎসল পরোপকারী মানুষ ছিলেন , তার মৃত্যুতে শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবিব বাবুল গভীর শোক প্রকাশ করেছেন ।

