এবার করোনায় আক্রান্ত জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী

জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী চিতালু চিলুফিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির মন্ত্রী পরিষদ সচিব ডা. সিমন মিতি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দেশটির তথ্যমন্ত্রী ডোরা সিলিয়া করোনায় আক্রান্ত হন। একদিনের মাথায় স্বাস্থ্যমন্ত্রীও আক্রান্ত হলেন। চিতালু বর্তমানে আইসোলেশনে আছেন। এ অবস্থায় মন্ত্রী পরিষদের যতজন সদস্য স্বাস্থ্যমন্ত্রীর সংস্পর্শে এসেছিলেন তাদের সবাইকে টেস্ট করানো হবে। গেল ২৪ ঘণ্টায় আফ্রিকার দেশটিতে ২০৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছিল ৯০৩ জনের। সেরে উঠেছে ৭৭৯ জন। এ পর্যন্ত দেশটিতে ১ হাজার ৫৭ জন প্রণাঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭ জন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.