এফসি কলোনের তিনজন স্টাফ করোনা অক্রান্ত

করোনার থাবায় স্থবির হয়ে পড়া ক্রীড়াঙ্গনেও আশার আলো বুন্দেসলিগা। চলতি মাসের ৯ তারিখে শুরু হওয়ার কথা রয়েছে জার্মান ফুটবলের এই শীর্ষ লিগের।

এজন্য ফুটবলাররা যখন অনুশীলনে ব্যস্ত তখনই দুসংবাদ জানালো বুন্দেসলিগার ক্লাব এফসি কলোন।

ক্লাবটি তিন সদস্যের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। ফলে লিগ পেছানোর আশঙ্কা করছেন আয়োজকরা।

এফসি কলোনের পক্ষ থেকে জানানো হয়েছে , গত বৃহস্পতিবার ক্লাবের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সুরক্ষার কথা চিন্তা করে সবার করোনা পরীক্ষা করা হয়। এ সময় কোচ ও ফুটবলারদের করোনা নেগেটিভ আসলেও তিনজন স্টাফের করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। এ তিন সদস্যকে ১৪ দিনের কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

ক্লাবটির ম্যানেজিং ডিরেক্টর হর্স্ট হেট বলেন, আগে জীবন পরে খেলা। আমাদের কাছে খেলোয়াড় ও স্টাফদের স্বাস্থ্য সুরক্ষা সবার উর্ধ্বে। তাই নিয়মিত রুটিন চেক আপ করিয়েছি সবার। তিন স্টাফের শরীরে পজেটিভ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এমন পরিস্থিতিতে আরও এক সপ্তাহ বাড়তি সময় চাই আমরা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.