উত্তাল স্রোত
“””””””””””””'”””””””
এখলেছার বাচ্চু
ভোটের দাবীতে নয়
পেটের জ্বালায়,
লকডাউন ভেঙে
মানুষ রাস্তায়।
করোনার ভয় উপেক্ষিত।
কাজ আর বেতন দাবীতে
দখল নিয়েছে
শিল্পাঞ্চল লাখো শ্রমিক।
ভিক্ষা নেবেনা—
বলে দিয়েছে
উদ্বিগ্ন পরিবহন কর্মী ।
রাস্তায় নেমে
প্রয়োজনে মল্লযুদ্ধ,
তবু আদায় করে নেবে
সাংবিধানিক অধিকার।
ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমুজুর, রিকসাচালক
মাথায় বেঁধেছে লাল কাপড়!
ধানের ন্যায্য দাম আদায়ে
কৃষকের স্বর গম্ভীর,
ত্রাণের একঘেয়েমি নাটক
ওরা আর দেখতে চায়না।
হয় জীবন
না হয় অধিকার আদায়ে মৃত্যু।
মৃত্যুতো স্বাধীনতার দীক্ষা
নিজের ঘামে রাষ্ট্রের সম্পদ
কেন নেবে ভিক্ষা ?
যাই বলুন ,
শত বাধা ঠেলে
ওরা আজ
অধিকার আদায়ে প্রস্তত।
করোনায় ঘন কুয়াশা
ঈদ উৎসবের লক্ষ্যতীর
আটকে গেছে লাল পাসপোর্টে।
সিঙ্গাপুর, ব্যাংকক থেকে
দুর্নীতিবাজ বোয়ালদের ফ্যাশন রক্ষায়
আমদানীর চালান পেটে
নেমেছে বিমান বন্দরে,
অনেকগুলো কার্গো বিমান।
জমকালো আলোর ঝলকানিতে
সেজেছে শপিংমল।
আরে ভাই ওসব ঘুষখোর
দুর্নীতিবাজদের জন্য।
নিন্ম এবং নিন্ম মধ্যবিত্ত
করোনা ছোঁয়াচেদের জন্য নয়।
মার্কেটের নিচে থালা হাতে
কিছু গরীব, ফইন্নি দেখা যায়
তবে এবার আর দেখা যাবে না।
আসল সত্যটা অন্যখানে–
সুনামীর সাথে ওদের একটা
মিলন ঘটেছে,
যেমন আকস্মিক ভাবে
ঢুকে যায় বন্যা দশ তলা ভবনে
ঠিক তেমন।


বর্তমান বাংলাদেশের নান্দনিক ও ছন্দময় চিত্র। খুবই বাস্ত।