ঈদের সকালে লণ্ডভণ্ড লালমনিরহাটের অসংখ্য ঘরবাড়ি

ঈদের দিন সকালে ঝড়ের আঘাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট লণ্ডভণ্ড হয়ে গেছে। এই প্রলয়ে সেখানে আহত হয়েছেন ৮ জন। সোমবার (২৫ মে) সকাল ৭টার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের সোনারহাট বান্দেরকুড়া ও শিয়ালখোওয়া এলাকায় ঝড় আঘাত হানে।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ আকাশে ঘন মেঘ দেখা দেয়। এর কিছুক্ষণ পরই ঝড়ের আঘাতে সোনারহাট বান্দেরকুড়া ও শিয়ালখোওয়া এলাকায় মুহূর্তে অর্ধশত বসতবাড়ি, গাছপালা ও সবজি বাগান লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ে উড়ে গেছে অনেকের ঘরের মূল্যবান জিনিসপত্র। ঝড়ের আঘাতে অধিকাংশ ঝুপড়ি ঘর, টিনশেড ঘর, সেমিপাকা ভবন, দোকানপাট, বিদ্যুৎতের খুঁটি, গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন সহায়তার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.