ঈদের দিনে ঝরল ৪ প্রাণ

ঈদের দিনে ময়মনসিংহে পাগলায় মটর সাইকেল দুর্ঘটনায় ২ জন ও হালুয়াঘাটে বিদ্যুৎপৃষ্ঠে নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে।

ঈদের দিন দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পাগলা থানার ওসি শাহিনুজ্জামান খান নিশ্চিত করে জানান, তিনজন একটি মোটরসাইকেল যোগে গফরগাঁও উপজেলা নানির বাড়ি বেড়ানোর পর ফিরে যাবার সময় টাঙ্গাবো ফাজিল মাদরাসা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই দুই জন নিহত এবং একজন আহত হন।

নিহতরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার গানধারচর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মো. অনিক (১৬), মো. মোস্তফার ছেলে মো. রিয়াদ (১৮)। দুর্ঘটনায় আহত একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিককে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে হালুয়াঘাটে বিদ্যুৎপৃষ্ঠে এক নারীসহ দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ আলী মাহমুদ।

তিনি বলেন, বিকালে সোমবার বিকালে নিহত আমেনা কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুতের খুটির টানা তার বিদ্যুতায়িত হয়ে সেই তারের সংলগ্ন পানিও বিদ্যুতায়িত ছিল। পানিতে পা দেয়ার সাথে সাথেই মারা যায় জামেনা। এ সময় ওই পথেই বাড়িতে যাচ্ছিলেন সিদ্দিক মিয়া। পরে সিদ্দিক মিয়া জামেনাকে পড়ে থাকতে দেখে তুলতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে মারা যান। নিহতরা হলেন, নিহতরা হলেন দক্ষিন মনিকুড়া গ্রামের জামিনা খাতুন (৪৫) ও সিদ্দিক মিয়া (৬০)। তিনি আরও বলেন, এ ঘটনায় লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তবে, কেউ যদি অভিযোগ করে তাহলে লাশ ময়নাতদন্তের পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.