দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ফ্রান্সের দুইটি গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি আজ ৮ই মে, ফ্রান্স তথা ইউরোপের জন্য এক ঐতিহাসিক মুক্তির দিন। ১৯৪৫ সালের এই দিনে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হয়। এর আগে ৭ ই মে হিটলারের নাজি বাহিনী ফ্রান্সের Rheims শহরে আত্মসমর্পণ করে।

প্রথম ছবিতে Général Charles de Gaulle এবং Général Jacques Leclerc, ফ্রান্সের দ্বিতীয় সাঁজোয়া বাহিনীর প্যারেড পরিদর্শনের সময়। এই বাহিনী প্রধান ছিলেন général Leclerc, স্বাধীনতা যুদ্ধে প্যারিসকে সাহায্য করার জন্য এই বাহিনীকে পাঠানো হয়। দ্বিতীয় ছবিতে ২৬ আগস্ট ১৯৪৪ সাল স্বাধীনতা দিবসে প্যারিসে ফরাসি দ্বিতীয় সাঁজোয়া বাহিনীর সাথে আমেরিকান সৈন্যরা প্যারেড পরিদর্শন করছে আর দুই পাস থেকে প্যারিসবাসী কৃতজ্ঞ চিত্তে সৈন্যদের উৎসাহ দিচ্ছে ।
রাকিবুল ইসলাম /প্যারিস থেকে ।

