স্বাস্থ্যমন্ত্রী আসবেন শুনে হাসপাতালে থুতু ছিটালেন কোয়ারেন্টাইনে থাকারা

স্বাস্থ্যমন্ত্রী যাওয়ার খবর শুনে হাসপাতালে থুতু ছিটালেন করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে থাকা রোগীরা। শুক্রবার (৩ এপ্রিল) এমন ঘটনা ঘটেছে ভারতের আসাম রাজ্যের গোলাঘাট জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আসাম রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমান্তা বিশ্ব শর্মার গোলঘাটের সিভিল হাসপাতালে করোনা চিকিৎসা ব্যবস্থা পরিদর্শনে যাওয়ার কথা ছিল। জানা গেছে, করোনা রোগীদের সংস্পর্শে আসায় ওই হাসপাতালে ৪২ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

হাসপাতালের কর্তৃপক্ষ জানায়, রোগীরা হাসপাতালের পুরো ওয়ার্ডজুড়ে থুতু ফেলেন। এমনকি জানালা দিয়েও হাসপাতালের কর্মীদেরকে লক্ষ্য করে থুতু ফেলতে শুরু করেন। পরে হাসপাতালের কর্মীরা কোনমতে দৌড়ে ওই জায়গা ত্যাগ করেন।

এ বিষয়ে আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমান্তা বিশ্বাস শর্মা বলেন, গোলাঘাটে কোয়ারেন্টাইনে থাকা অনেই মনে করছেন যে তারা সুস্থ আছেন। আমরা জোর করে তাদের আটকে রেখেছি। আমি দুঃখিত এ কারণে যে তারা জানালা দিয়ে পর্যন্ত থুতু ছিটিয়েছে। তাদের এ বিষয়ে সচেতন থাকা উচি ছিল।

আসামে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ জন। ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯০২ জন । মারা গেছেন ৬৮ জন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.