শিল্প এলাকায় সীমিত আকারে ব্যাংক খোলা রাখার নির্দেশ

তৈরি পোশকসহ শিল্প কারখানার শ্রমিকদের বেতন দেয়ার সুবিধার্থে শ্রমঘন শিল্প এলকায় তফসিলি ব্যাংকগুলোর সব শাখা সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব ব্যাংকের অনলাইন সুবিধা নেই তাদের সব শাখা খোলা রাখতে হবে। পাশাপাশি জেলা সদর অন্তত একটি শাখা খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া বন্দর এলাকায় প্রয়োজনে ব্যাংকের শাখা বুথ খোলা থাকবে। পাশাপাশি এটিএম ও কার্ড ভিত্তিক লেনদেন সার্বক্ষণিক চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিতের নির্দেশনা দেয়া হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি এবং লকডাউন ঘোষিত বিভিন্ন এলাকয় ব্যবসায়িক লেনদেন সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, দেশের তফসিলি ব্যাংকগুলো সীমিত আকারে আগামী ১৯শে এপ্রিল হতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবে। আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত। পাশাপাশি করোনার কারণে সরকার ও স্থানীয় প্রশাসন যেসব এলাকা লকডাউন করবে ওই এলাকায় সব ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।

সীমিত ব্যাংক লেনদেনের সময়
অনলাইন সুবিধা আছে এমন ব্যাংকগুলো গ্রাহকের সুবিধা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখবে। তবে যেসব ব্যাংকের অনলাইন সুবিধা নেই তাদের সব শাখা খোলা রাখতে হবে।

জেলা সদর জেলার গুরুত্বপূর্ণ স্থান বিবেচনায় ব্যাংকের শাখা অন্তত একটি খোলা রাখতে হবে মহারগর ও বিভাগীয় পর্যায়ে সব এডি শাখা (যেখানে বৈদেশিক লেনেদেন সম্পূর্ণ হয়) খোলা রাখতে হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.