মিটফোর্ড হাসপাতালের ২৩ চিকিৎসক, ১০ নার্স করোনায় আক্রান্ত

মিটফোর্ড হাসপাতালের ২৩ চিকিৎসক, ১০ নার্স ও ৯ জন স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমন অবস্থায় হাসপাতাল লকডাউন করা হবে কিনা জানতে চেয়ে স্বাস্থ্য অধিদফতরে চিঠি পাঠিয়েছে কতৃপক্ষ। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোহাম্মদ রশিদ উন নবী জানান, এ পর্যন্ত ২৩ জন চিকিৎসক, ১০ জন নার্স এবং ৯ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে হাসপাতালটি বন্ধ করা না হলে আক্রান্তের সংখ্যা আরো বেড়ে যেতে পারে। পরিচালক জানান, যার কারণে হাসপাতালটি লক ডাউন করার জন্যে স্বাস্থ্য অধিদফতরকে একটি চিঠি দেয়া হয়েছে।

এদিকে, আজ সোমবার (২০ এপ্রিল) দেশের করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘন্টায় রেকর্ড ৪৯২ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে আরো ১০ জনের। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০১ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা হয়েছে দুই হাজার ৯৪৮ জন। তিনি আরও জানান, করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ১০ জন। এ নিয়ে মোট ৮৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.