বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আইসিউতে নেয়া হয়েছে

করোনাভাইরাস আক্রান্ত বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। তার শরীরে লক্ষণ আরও গুরুতর হয়ে উঠেছে। তার অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ভার দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে। ৫৫ বছর বয়সী প্রধানমন্ত্রীকে রোববার লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, ১০ দিন আগে করোনাভাইরাস ধরা পড়ে বরিস জনসনের শরীরে। তবে তখন তার শরীরে মৃদু উপসর্গ দেখা যায় বলে জানায় তার কার্যালয়। তবে তার মুখপাত্র জানিয়েছেন, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
ডাউনিং স্ট্রিট থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “আজ বিকেল থেকে প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থায় অবনতি ঘটে। তার ডাক্তার দলের পরামর্শে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে।” তার স্থলে দায়িত্ব পালনের জন্য পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রাবকে নিযুক্ত করেছেন তিনি।
তবে তিনি এখনও চেতনা হারান নি।

ভেন্টিলেটর প্রয়োজন হতে পারে আশঙ্কায় পূর্বসতর্কতা হিসেবে তাকে আইসিইউ’তে নেওয়া হয়েছে।

শুদ্ধস্বর/বি এস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.