২১/০৪/২০২০ মঙ্গলবার ফ্রান্স করোনা ভাইরাসের সার্বিক অবস্থা গত ১৩ দিন পর্যন্ত ক্রমশই উন্নতির দিকে যাচ্ছে মোট ৩৯,১৮১ জন এবং শেষের ২৪ ঘন্টায় ১,৮৭৫ জন সুস্হ্য হয়ে বাসায় ফিরেছেন। আজকে ডাক্তার এর নিভিড় পরিচর্যায় আছেন মোট ৫,৪৩৩ জন যা গতকাল থেকে ২৫০ জন কম এবং ১৩ দিন পর্যন্ত প্রতিদিনই উন্নতির দিকে যাচ্ছে। আজকে নতুন করে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২,৬৬৭ জন। প্রথম থেকে আজকে পর্যন্ত হাসপাতাল ১২,৯০০ জন, বিভিন্ন সামাজিক সেবা কেন্দ্রে ৭,৮৯৬ জন এবং গত ২৪ ঘন্টায় নতুন করে যোগ হয়ছেন ৫৩১ জন, মোট মৃত্যুবরণ করেছেন ২০,৭৯৬ জন। হাসপাতালে ভর্তি আছেন ৩০,১০৬ জন, ২৪ ঘন্টায় যোগ হয়েছেন ১,৮৮৫ জন। (তথ্যসূত্রঃ France BFM TV) ।
ফাহাদ রিপন প্যারিস থেকে

