বাড়ানোর ঘোষণা করেছেন রাকিবুল ইসলাম ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন সোমবার সন্ধ্যায় ঘোষণা করেছেন যে ফ্রান্সে করোনাভাইরাসের মৃত্যুর সংখ্যা ১৪, ৯৬৭ এ পৌঁছে যাওয়ায় দেশব্যাপী 11 ই মে পর্যন্ত লকডাউন বাড়ানো হবে। উল্লেখ্য যে গত ১৭ ই মার্চ মধ্যরাত থেকে ফ্রান্সে কঠোর ভাবে দেশব্যাপী লকডাউনের ঘোষণা করা হয়েছে। ম্যাক্রন বলেছেন যে ১১ ই মে সোমবারের পরে ধীরে ধীরে স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আবার চালু করা হবে। বার এবং রেস্তোঁরাগুলি দীর্ঘ সময়ের জন্য “বন্ধ থাকবে”। # জুলাইয়ের মাঝামাঝি আগে কোনও উৎসব বা জনসমাগম অনুষ্ঠিত হবে না। ১১ মে’র মধ্যে সকল সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে করোনা শনাক্তকরণ ব্যবস্থা নিশ্চিত করা হবে। ফ্রান্সে করোনা ভাইরাস ট্র্যাক করার জন্য নতুন প্রযুক্তিগত উপায় (মোবাইল apps) চালু হবে, যা দ্বারা ব্যবহারকারীরা ভাইরাসে আক্রান্ত হয়েছিলো এমন কোন ব্যক্তির সংস্পর্শে ছিল কিনা তা দেখার সুযোগ পাবে। রাষ্ট্রপতি বলেছেন যে, বাড়িতে বসে ফরাসীরা যে ত্যাগ স্বীকার করেছেন সে সম্পর্কে তিনি সচেতন আছেন এবং দেশটির শ্রমিকদের রক্ষায় গৃহীত ব্যবস্থা পুনরায় জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর বক্তব্যে চিকিৎসা সরঞ্জামের বিষয়ে উদ্বেগ ও ফ্রান্সে মহামারীর কারণে সামাজিক পরিণতি গুলোর উল্লেখ্য ছিল। ম্যাক্রন বলেছেন “আমাদের ভাইরাস সংক্রমণ সীমাবদ্ধ করার জন্য এবং বিশেষ নিয়মগুলি অনুসরণ করার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়া দরকার,” । এদিকে ফ্রান্সে ইতিমধ্যে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। প্রথম থেকে আজকে পর্যন্ত ফ্রান্সে মোট মৃত্যুবরণ করেছেন ১৪, ৯৬৭ জন, তার মধ্যে আজকে ২৪ ঘন্টায় নতুন করে যোগ হয়েছন ৫৭৪ জন। ফ্রান্স সরকারের হিসাব অনুযায়ী প্রথম থেকে আজকে পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৮,০৭৬ জন, শেষের ২৪ ঘন্টায় করোনা পজিটিভ রোগী সনাক্ত হয়েছে ৪,১৮৮ জন। হাসপাতালে ভর্তি আছেন ৭০,০৯৭ জন। আইসিউ তে আছে মোট ৬,৮২১ জন, যা গতকাল থেকে ২৪ জন কম। তথ্যসূত্র: thelocal, France BFM TV, France24
শুদ্ধস্বর/ রাকিবুল ইসলাম , প্যারিস থেকে

