ফ্রান্সের করোনা ভাইরাস পরিস্থিতি উন্নতির দিকে

আজ ১৫ এপ্রিল বুধবার ফ্রান্সের করোনা মহামারীর আপডেট: ফ্রান্স করোনা ভাইরাস এর অবস্থা গত ৭ দিন থেকেই উন্নতির দিকে যাচ্ছে। প্রথম থেকে ফ্রান্সে মোট মৃত্যুবরণ করেছেন ১৭,১৬৭ জন, তার মধ্যে আজকে বুধবার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৫৪১ জন ,হাসপাতাল এবং নার্সিং হোম মিলিয়ে মোট আজ মৃত্যু ১৪৩৮ জন ।

ফ্রান্স সরকারের হিসাব অনুযায়ী প্রথম থেকে আজকে পর্যন্ত আক্রান্ত হয়েছে ১০৬,২০৬ জন। হাসপাতালে ভর্তি আছেন ৩১,৭৭৯ জন।

ডাক্তার এর নিবির পর্যবেক্ষণে আছে মোট ৬,৪৫৭ জন, ২৪ ঘন্টায় ২৮৪ জন যা গতকাল থেকে ২৭৩ জন কম।

ফ্রান্সের লকডাউন বাড়িয়ে আগামী মে মাসের ১১ তারিখ পর্যন্ত করা হয়েছে। ফ্রান্স সরকার মনে করে ৭০ বছরের বেশী যাদের বয়স তাদের জন্য লকডাউনের সময় আরো বাড়ানো হতে পারে।

মে মাসের ১১ তারিখের পরে পর্যায়ক্রমে স্কুল, কলেজ খোলারো সিদ্ধান্ত হলেও রেস্টুরেন্ট, কফি শপ, সিনেমা হল, যাদুঘর সমূহ বন্ধ থাকবে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত। তথ্যসূত্রঃ (France BFM TV)

ফাহাদ রিপন, প্যারিস থেকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.