প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দাবস্থা মোকাবিলায় এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। দেশের করোনা পরিস্থিতি ও এর অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় কর্মপরিকল্পনা নিয়ে রোববার (০৫ এপ্রিল) গণভবনে সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে এ প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করেছে। অনেকেই সীমান্ত বন্ধ করেছে। বাংলাদেশেও গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষকে ঘরে থাকার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, করোনার কারণে বিশ্বব্যাপী গৃহীত পদক্ষেপগুলো অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। এরমধ্যে শিল্প উৎপাদন, কর্মসংস্থান, সেবা খাত, ক্ষুদ্র ‍ও মাঝারি উদ্যোগ ও পর্যটনের মতো খাতগুলো বেশি প্রভাবিত হয়েছে।

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের অর্থনীতিতে কী পরিমাণ প্রভাব পড়বে এখনই সঠিকভাবে অনুমান করা সম্ভব নয় বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী এমন কিছু খাতের কথা তুলে ধরেন যেগুলোতে প্রভাব বেশি পড়বে।

তিনি আরো জানান, বিনামূল্যে খাদ্য বিতরণ করা হবে। ব্যাংকিং সেক্টরের জন্য ৩০ হাজার কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল গঠন করা হবে। ক্ষুদ্র শিল্পের জন্য ২০ হাজার কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল ফান্ড গঠন করা হবে। এসময় প্রধানমন্ত্রী ঘরে বসে দেশবাসীকে নববর্ষ উদযাপনের আহবান জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.