গাইবান্ধার দূর্গম চর এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন সুহৃদ এর ত্রাণ বিতরণঃ দেশজুরে সৃষ্ট করোনা দূর্যোগ পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে

সামাজিক সংগঠন সুহৃদ এর পক্ষ থেকে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের ৬,৭,৮ ও ৯ ওয়ার্ডে, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ গোলাম রব্বানী এর উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা জাবির আল হাসানের সার্বিক তত্তাবধানে ২০০ উপার্জনহীন বিধবা, পঙ্গু, সন্তানহীন বয়স্ক দম্পতি, হতদরিদ্র দিনমজুর পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এরেন্ডাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি সুমন সহ সাহাদত,শেখ জীবন, নয়ন প্রমুখ ছাত্রনেতারা এ ত্রান কার্যক্রমে সহযোগীতা করেন।

