করোনা: ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ৫৬৪ জন

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া এই ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৬৬৭ জন, এবং নতুন করে ৫ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬৮ জন।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। এছাড়া গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষা হয়েছে ৪৯৬৫ টি। মোট ২৯টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.