এপ্রিলেই শেষ হবে করোনাভাইরাস মহামারি: চীনা বিশেষজ্ঞ

করোনা : বিশ্বে দ্বিতীয় এবং ইউরোপের প্রথম নিরাপদ দেশ জার্মানি

 

 

 

 

 

কোভিড ১৯ বা করোনাভাইরাস থেকে মানুষ কোথায় বা কোন দেশে বেশি সুরক্ষিত? বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো যখন করোনা সংক্রমণে নাজেহাল তখন এ প্রশ্ন পৃথিবীর অধিকাংশ মানুষের। আর এর উত্তর খুঁজতে লন্ডন ডিপ নলেজ গ্রুপ (ডিকেজি) শতাধিক দেশের একটি র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। লন্ডন ডিপ নলেজ গ্রুপের (ডিকেজি) র‌্যাঙ্কিং অনুযায়ী জার্মানি বর্তমানে ইউরোপের সবচেয়ে নিরাপদ ও স্থিতিশীল দেশ। আর এটি বিশ্বের দ্বিতীয় নিরাপদ দেশ। করোনাভাইরাসের এই সংকটকালীন সময় জার্মানি খুব বিচক্ষণতার সঙ্গে অতিক্রম করছে বলে জানিয়েছে এই র‌্যাঙ্কিং তৈরি করা প্রতিষ্ঠান ডিকেজি। জার্মান পত্রিকা স্পিগেল জানিয়েছে ইসরাইল বর্তমানে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে এবং করোনা সংকটকে আরও ভালোভাবে মোকাবিলা করছে তারা।

করোনাভাইরাসের বিস্তার রোধে প্রাথমিক যে নিষেধাজ্ঞাগুলো চালু হয়েছিল সেগুলো লঙ্ঘন হয়েছে কিনা, কোভিড ১৯ পরীক্ষার সহজলভ্যতা এবং হাসপাতালগুলো কতটা প্রস্তুত রয়েছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করে এই র‌্যাঙ্কিং করেছেন ডিকেজির ডেটা বিশ্লেষকরা। র‌্যাঙ্কিং অনুসারে ইউরোপে জার্মানির পরে সুইজারল্যান্ড (১১ তম স্থান) এবং অস্ট্রিয়া (১২ নম্বরে অবস্থিত) সবচেয়ে সফলভাবে সংকট ব্যবস্থাপনা করেছে। শতাধিক দেশের র‌্যাঙ্কিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তালিকার ৭০ তম স্থানে রয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং চীন বিশ্বের শীর্ষ দশ দেশের মধ্যে রয়েছে।

হাবিবুল্লাহ আল বাহার, বিশেষ প্রতিনিধি এনটিভি জার্মানি ।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.