করোনা দূর্যোগ কবলিত মানুষদের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করলেন আওয়ামী লীগ নেতা সাইফুল। বিশ্বব্যাপী মারণঘাতি ভাইরাস “করোনা” দূর্যোগ পরিস্থিতিতে আসন্ন রমজান উপলক্ষে তিনি রাজধানী ঢাকার মিরপুরে গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন । ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক এই দফতর সম্পাদক কয়েকদিন ধরে মিরপুরে অসহায় খেটে খাওয়া মানুষদের মাঝে তিনি নিজে উপস্থিত থেকে, খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। করোনার প্রভাবে থমকে দাঁড়ানো মানুষের জন্যে ত্রাণ বিতরণ অব্যাহতও রাখবেন বলে জানান । তিনি ঢাকা-১৫ সংসদীয় আসন সহ নগরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিম্ন আয় ও অসহায় পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
তিনি ত্রান সামগ্রি বিতরণে ক্ষেত্রে সমাজের মধ্যবর্তী মানুষের কথা বিবেচনায় রেখে, যারা ত্রানের জন্য স্বাভাবিক কারণবশত লোক সম্মুখে নিজেদের উপস্থাপন করতে পারেন না, তাদের বিষয়টিকে বেশ গুরত্ব দিয়ে, তাদের ঘরে ঘরে নিরবে নিভৃতে ত্রান পোঁছে দেবার প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই নিজ উদ্যোগে ওই সব পরিবারে খাদ্য-দ্রব্য বিতরণ করছেন সাবেক এই ছাত্রলীগ নেতা। চাল-ডাল, লবন-তৈল, আলু-সাবান সহ বিভিন্ন খাদ্র-দ্রব্য বিতরণ অব্যাহত রেখেছেন । আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গরীব অসহায় ও খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছি। তাদের সকল মুহুর্তে একজন একনিষ্ঠ আওয়ামী কর্মী হিসেবে বরাবরের মতন পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও পাশে থাকবো- ইনশা আল্লাহ।
তিনি বলেন , আওয়ামী সভাপতি ও দেশের প্রধানমন্ত্রীর দৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্বে আমরা সবাই মিলে নিশ্চয়ই এই করোনার ভয়াবহতা থেকে সমষ্টিগত প্রচেষ্টায় সকল বিপদ হতে দেশকে মুক্ত করতে সফল হবো। তিনি দেশের এই করোনা মহামারীতে দেশের সকল বিত্তবান ও সমাজের অর্থনৈতিকভাবে বিত্তশালীদের দেশের মানুষের পাশে থাকার আহ্বান জানান।
শুদ্ধস্বর রির্পোট / বিটি

