আজ ঐতিহাসিক ৩রা মার্চ। বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস।
স্বাধীনতা ও স্বাধীনতা পূর্ববর্তী উত্তাল ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী ৪ খলিফা খ্যাত ৪ জনের একজন শাহজাহান সিরাজ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতার ইশতেহার পাঠকারী, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের এই বর্ষীয়ান রাজনীতিক এখন জীবন-মৃত্যুর সংকটাপন্নে। শাহজাহান সিরাজ দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তিনি এখন মুমূর্ষু অবস্থায় আছেন। রাজধানীর গুলশান-১ এ মেয়ের বাড়িতে অবস্থান করছেন।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এই রাজনীতিবিদ ১৯৪৩ সালের ১ মার্চ টাঙ্গাইলের কালিহাতীতে জন্ম গ্রহণ করেন। পিতার নাম আব্দুল গণি মিয়া আইন পেশায় ছিলেন , মাতা রহিমা বেগম গৃহিনী। শাজাহান সিরাজের যখন ৪ বছর বয়স তখন মা হারান। এবং ১৬ বছর বয়সে যেদিন তার মেট্রিকুলেশন রেজাল্ট বের হয় ঠিক সেদিনই তার বাবাও পৃথিবী ছেড়ে চলে যান। ১৬ বছর বয়সে বাবা মা হারা শাজাহান সিরাজের জীবনে শুরু হয় কষ্টময় অধ্যায়।
শাহজাহান সিরাজ রাজনীতি আসেন ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনের মাধ্যমে। তিনি টাঙ্গাইলের করটিয়া সাদত কলেজে ছাত্রলীগে রাজনীতিতে সম্পৃক্ত হোন। ১৯৬৪-৬৫ এবং ১৯৬৬-৬৭ দুই মেয়াদে তিনি দুইবার করটিয়া সা’দাত কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। ষাটের দশকে ছাত্রলীগের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি। টাঙ্গাইল সাদত কলেজের ছাত্র সংসদে একবার সাধারণ সম্পাদক ও দুবার ভিপি ছিলেন তিনি। ১৯৬৯ সালের গণঅভ্যত্থানে অগ্রণী ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন ডাকসুর ভিপি আ স ম আবদুর রব। সেখান থেকেই পরবর্তী দিনে স্বাধীনতার ইশতেহার পাঠের পরিকল্পনা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী ৩ মার্চ ১৯৭১ পল্টন ময়দানে বিশাল এক ছাত্র জনসভায় বঙ্গবন্ধুর সামনে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন শাজাহান সিরাজ। এরপর যুদ্ধ শুরু হলে তিনি সশস্ত্র যুদ্ধ চলাকালীন সময়ে ‘বাংলাদেশ লিবারেশন ফোর্স’ (বিএলএফ) বা মুজিব বাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।স্বাধীনতার ইস্তাহার এর মুল ঘোষণা ছিল যা ৩রা মার্চ ৭১এর ইশতেহারে পাঠ করা হয় ঃ-
ঃ- আজ থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হলো।
ঃ-, সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান।
ঃ-; বঙ্গবন্ধু শেখ মুজিব হবেন স্বাধীন বাংলাদেশের সর্বাধিনায়ক;।
ঃ- গাঢ সবুজের জমিনের উপর লাল সূর্য এবং লাল সূর্যের উপর বাংলাদেশের সোনালি মানচিত্র সংবলিত হবে জাতীয় পতাকা।;
ঃ- জাতীয় সঙ্গীত হবে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’;।
ঃ- বাংলাদেশ হবে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও সমাজতান্ত্রিক অর্থনীতি;।
ঃ- বাংলাদেশেদের মানচিত্র অনুযায়ী ৫৪০০০ বর্গমাইলে হবে এদেশের সীমানা।
এ দেশকে শত্রুমুক্ত করতে হবে;।
সশস্ত্র বাহিনীর সব বাঙালি সেনাদের, ইপিআর পুলিশসহ বিভিন্ন বাহিনীকে জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হবে;। শ্রমিক-কৃষক, ছাত্র-শিক্ষক, কবি-সাহিত্যিক, গায়ক-গায়িকা, সাংবাদিক, ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সব শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে সংগ্রাম কমিটি করাসহ একটি পূর্ণাঙ্গ কমিটি।; এই ইশতেহারের মধ্য দিয়ে কেবল স্বাধীনতা সংগ্রামের কর্মসূচি ঘোষণা হয়নি বরং প্রতিটি বিষয়ে পল্টন ময়দানে উপস্থিত লাখ লাখ জনতা হাত তুলে সমর্থন অনুমোদন দেন।এটাই কি একটি রাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার জন্য যথেষ্ট নয়।।
স্বাধীনতা পরবর্তী জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যখন গঠিত হয় তিনি তার অন্যতম উদ্যোক্তা ছিলেন। প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। জাসদের মনোনয়নে ৩ বার তিনি জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আহমেদ ফজলুর রহমান মুরাদ 
সাবেক ছাত্রনেতা এবং রাজনীতি বিশ্লেষক ।

