বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অল ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদ স্কটল্যান্ডের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ১৭ মার্চ স্কটল্যান্ডের স্টোনহেভেন ক্যরন টু মুম্বাই রেস্টুরেন্টে আয়োজিত কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহনূর চৌধুরী।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব হাসান মর্তুজা মাছুম, ডাঃ ফেরদৌস ওয়াহিদ, কামাল চৌধুরী, আহসান হাবীব, সংগঠনের সহ-সভাপতি মোঃ নূর আহমেদ সাদিক, সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল হামিদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বঙ্গবন্ধু প্রেমিক ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বঙ্গবন্ধুর জীবন ও কর্মনিয়ে আলোচনা করা হয়। এবং করোনাভাইরাস সম্পর্কেও সচেতনতা মূলত আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত বাউল শিল্পী শতাব্দী কর। এবং নৃত্য পরিবেশন করেন মিস পলা। আগত অতিথিরা নৈশভোজে অংশ গ্রহন করেন।
সবশেষে বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাসহ শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
শুদ্ধস্বর/হুমায়ুন কবির স্কটল্যান্ড থেকে ।

