লকডাউনেই কাজ শেষ নয়, বাড়ি বাড়ি স্ক্রিনিং করছেন আড়াই লক্ষ ভলান্টিয়ার

 ভারতের অন্ধ্রপ্রদেশে  লকডাউন ঘোষণা আগেই হয়েছে। তবে তাতেই দায়িত্ব শেষ হয়নি। রাজ্যের প্রতিটি বাড়িতে স্ক্রিনিং চলছে। সরকারি নির্দেশিকা মেনে সতর্ক থাকছেন কিনা মানুষজন সে দিকেও রাখা হচ্ছে কড়া নজর। করোনা মোকাবিলায় রীতিমতো কোমর বেঁধে নেমেছে অন্ধ্রপ্রদেশ। সরকারি তরফে জানানো হয়েছে, ১০ ফেব্রুয়ারির পর থেকে বিদেশ-ফেরত সমস্ত বাসিন্দার বাড়িতে বিশেষ স্ক্রিনিং চালানো হবে। ইতিমধ্যেই যাঁদের শরীরে সংক্রমণ ধরা পড়েছে তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের পরিবারের সদস্যরাও রয়েছেন কোয়ারেন্টাইনে।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, বিদেশ-ফেরত এমন ১০ হাজার জনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ১৪০ জন কোভিড-১৯ পজিটিভ। আইসোলেশন ওয়ার্ডে রেখে তাঁদের চিকিৎসা চলছে।সুত্র।   দ্য ওয়াল ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.