মৌলভীবাজারে তিন টাকার মাস্ক ৩০ টাকায় বিক্রির অপরাধে ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা

আব্দুস সামাদ আজাদ,মৌলভীবাজার প্রতিনিধি:নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে মাস্ক ও স্যানিটাইজার বিক্রয় করা হচ্ছে এমন তথ্যর ভিত্তিতে ছদ্মবেশে অভিযান চালায় পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২ টায়।

এ সময় মৌলভীবাজার শহরের চৌমোহনায় ট্রাস্ট ফার্মেসীকে তিন টাকার মাস্ক ৩০ টার বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণের সংবাদে কিছু অসাধু ঔষধ ব্যবসায়ী মাস্ক ও স্যানিটাইজার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রয় করছে সংবাদ পেয়ে প্রত্যেক থানা পুলিশকে অভিযান চালানোর নির্দেশ প্রদান করেছি। প্রাথমিক পর্যায়ে আমরা ছদ্মবেশে ক্রেতা সেজে বিভিন্ন দোকানে অভিযান শুরু করেছি। স্থানীয় পুলিশ প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা সকল ব্যবসায়ীদের অনুরাধ করেছি তারা যেন এই রকম কার্যক্রম থেকে বিরত থাকে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.