ভিডিও কনফারেন্সে মুজিববর্ষের অনুষ্ঠানে থাকবেন মোদী

করোনা ভাইরাস সংক্রমণের জন্য সরকার ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত করায় ঢাকায় আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিদেশি অতিথিরা। তবে ওইদিন ভিডিও কনফারেন্সে মোদী যুক্ত থাকবেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

বুধবার (১১ মার্চ) ভারত সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি।

শ্রিংলা বলেন, ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ওইদিন এ উপলক্ষে একটি ভিডিওবার্তাও দেবেন।

সফররত সাংবাদিকরা এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্কের ৫০ বছর পূর্তির স্মারক হিসেবে ৫০টি অ্যাম্বুলেন্স ও মুজিববর্ষ উপলক্ষে ভারত আরও একশটি অ্যাম্বুলেন্স বাংলাদেশকে উপহার দেবে বলে জানান শ্রিংলা।

এর আগে সোমবার (০৯ মার্চ) বাংলাদেশ সরকারের কাছ থেকে ভারত মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত করার আনুষ্ঠানিক চিঠি পেলে মোদীর সফর বাতিল করা হচ্ছে বলে জানান তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.