বিমানবন্দর থেকে ৩ যাত্রী হাসপাতালে

বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসা বলেন, শরীরের তাপমাত্রা বেশি থাকায় বিদেশ ফেরত তিন যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২২ মার্চ) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

বিমানবন্দরের পরিচালক জানান, শনিবার (২১ মার্চ) রাত ১২টা থেকে এখন পর্যন্ত ১০টি বাণিজ্যিক ফ্লাইট বন্ধ হয়েছে। ঢাকা থেকে বিভিন্ন দেশে গেছে ১০টি ফ্লাইট।

ব্রিটেন, চীন, থাইল্যান্ড ও হংকংয়ের সঙ্গে ফ্লাইট পরিচালনা বন্ধ করা হবে কিনা তা নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।

সেক্ষেত্রে এই চারদেশের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধের সিদ্ধান্ত হলে, আকাশপথে বাংলাদেশের সঙ্গে আর কোনো আন্তর্জাতিক যোগাযোগ থাকবে না।

এছাড়া সব এয়ারলাইন্সের ফ্লাইট সীমিত করা হয়েছে বলেও জানান তিনি। এখন পর্যন্ত কোনো যাত্রীকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়নি বলেও জানান তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.