আজ ১৭ মার্চ দুপুর থেকে ফ্রান্স সরকার সারাদেশে আগামী ১৫ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে। এই অবস্থায় কোন ব্যক্তি জরুরী কারণ এবং সাথে সত্যায়িত কাগজ ছাড়া ঘর থেকে বের হতে পারবেন না।
জরুরি কারণ গুলো:
১। যারা এমন কাজে যুক্ত আছেন যা সরাসরি উপস্থিত থেকে করতে হবে, অনলাইনে করা যাবে না। যেমন: নিরাপত্তা কর্মী, জরুরি সেবায় নিয়োজিত, সাংবাদিক, ডাক্তার, সেবিকা বা মুদি দোকানদার ইত্যাদি।
২। কোন ব্যক্তির খাবার সামগ্রী বা ঔষধ এই ধরণের জরুরী কিছু কেনার প্রয়োজন হলে।
৩। চিকিৎসার জন্য হাসপাতাল বা ডাক্তারের চেম্বারে যেতে হলে।
৪। পরিবারের বয়স্ক মানুষ বা শিশুদের দেখাশোনা করার জন্য যেতে হলে কিংবা বেবী সিটারের কাজ করেন।
৫। শারীরিক প্রয়োজনে বাসার কাছাকাছি দূরত্বে যেতে হলে অথবা পোষা প্রাণীকে হাঁটাতে নিয়ে গেলে। তবে দল বেধে খেলাধুলা করতে যাওয়া যাবে না।
কিভাবে তৈরি করবেন সত্যায়ন পত্র?
৩ টি পদ্ধতিতে (A, B & C) এই সত্যায়ন পত্রটি তৈরি করা যাবে। যাদের স্মার্টফোন আছে তাদের জন্য C পদ্ধতি অধিক সহজ ও কার্যকরী।
পদ্ধতি A:
নিচের এই লিঙ্কে গেলে সত্যায়নের PDF কপি পাওয়া যাবে- https://mobile.interieur.gouv.fr/Actualites/L-actu-du-Ministere/Attestation-de-deplacement-derogatoire-et-justificatif-de-deplacement-professionnel
এই কপি প্রিন্ট করে ফরম পূরণ করে সাক্ষর দিয়ে সাথে রাখতে হবে।
পদ্ধতি B:
তবে প্রিন্ট করার সুবিধা না থাকলে pdf ফাইলের লেখা গুলো সাদা কাগজে হাতে লিখে সাক্ষর করে নিলেও গ্রহণযোগ্য হবে।
পদ্ধতি C:
এছাড়াও আরও একটি সহজ পদ্ধতি হলো অনলাইনে তৈরি করে মোবাইলের মাধ্যমে পুলিশকে দেখানো। লিঙ্ক-
https://kindly-lettuce.surge.sh/
এই লিঙ্কে গিয়ে সেখানে আপনার নাম, বয়স, ঠিকানা লিখে এবং বের হওয়ার কারণ নির্বাচন করে প্রথম সংযুক্ত ছবির মত নিচের ঘরে আঙুল দিয়ে সাক্ষর করতে হবে।
এরপর সর্বনিম্নে Générer PDF লেখায় চাপ দিলে সরাসরি আপনার সত্যায়ন কপি তৈরি হয়ে ডাউনলোড হয়ে যাবে।
তখন আপনার সত্যায়ন পত্রটি সংযুক্ত দ্বিতীয় ছবির মত দেখতে হবে। এই কপি প্রিন্ট না করে মোবাইলে পুলিশকে দেখালেই হবে।

