** ফ্রান্সের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন রেস্টুরেন্ট, শপিং সেন্টার, সিনেমা, ক্যাফে বার সহ সকল কম গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান আজ মধ্যরাতের পর থেকে বন্ধ থাকবে।
** মুদি দোকান, ফার্মাসি, ব্যাংক, পত্রিকা অফিস, টোবাকোর দোকান, পেট্রল স্টেশন ও বাস মেট্রো সহ দৈনন্দিন জীবনের অতি গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান স্বাভাবিক ভাবে খোলা থাকবে এবং কার্যক্রম পরিচালনা করা হবে।
** কোথাও একসাথে ১০০ জনের বেশি লোক সমাগম নিষিদ্ধ করা হয়েছে।
** অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করা বা বাস থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
** বয়স্ক মানুষ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের নিরাপদে এবং সতর্ক অবস্থায় থাকার কথা জানানো হয়েছে।
** ফ্রান্সে ভাইরাস পরিস্থিতি ৩য় পর্যায়ে আছে যা কিনা সক্রিয় ভাবে সর্বত্র ছড়িয়ে পরার আশংকা করা হচ্ছে
** এখন পর্যন্ত আক্রান্ত ৪৫০০ জন, মৃত্যু ৯১
** ১৫ মার্চ রবিবার মিউনিসিপ্যাল নির্বাচন অনুষ্ঠিত হবে তবে বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে।
** জনগণকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

