ফ্রান্সে অনির্দিষ্টকালের জন্য স্কুল -কলেজ বন্ধ ঘোষণা

 গতকাল বৃহস্পতিবার ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরণ জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন – আগামী সোমবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সমস্ত স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি বন্ধ থাকবে । এছাড়াও’করোনা’ভাইরাসের মহামারি ঠেকাতে ফ্রান্স সরকার প্যারিসের Roissy এবং Orly এয়ারপোর্টের কিছু অংশ আগামী ১৮ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে । তবে আগামী ১৫ তারিখ রবিবার আসন্ন মেয়র নির্বাচন সময়মত হবে। এদিকে ৭০ বছর বয়স্ক লোকজন বাসায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ট্রেন, বাস বা মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে। আর ১০০০ হাজার জনের বেশী সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এদিকে যত দিন যাচ্ছে ফ্রান্সে ততই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে- দেশটিতে একজন মন্ত্রী ও পাঁচ এমপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্বের করোনা ভাইরাসে আক্রান্ত দেশের মধ্যে ফ্রান্সের অবস্থান ৬ নম্বরে । দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮৭৬ জন,এদের মধ্যে ১২৯ জনকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং মৃত্যু হয়েছে ৬১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন ।
শুদ্ধস্বর/রাকিবুল ইসলাম প্যারিস থেকে ।
তথ্য সূত্র: লা মণ্ডে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.