প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিকত্বের কোনও কাগজপত্র নেই

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিকত্বের কোনও কাগজপত্র নেই, জন্মসূত্রেই তিনি ভারতীয়। তথ্যের অধিকার আইনে (আরটিআই) মোদীর নাগরিকত্ব নিয়ে এক ব্যক্তির প্রশ্নের জবাবে এমনই জানাল প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)। চলতি বছরের ১৭ জানুয়ারি শুভঙ্কর সরকার নামে এক ব্যক্তি আরটিআই-এর মাধ্যমে জানতে চান প্রধানমন্ত্রীর নাগরিকত্বের কাগজপত্র রয়েছে কি না। তারই উত্তরে পিএমও-র সচিব প্রবীণ কুমার জানান, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৩ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী জন্মসূত্রেই ভারতীয় । সুত্র, আনন্দবাজার

শুদ্ধস্বর/বিএস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.