ধর্ষণ ও হত্যা মামলায় নারীসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে কালিহাতীতে ধর্ষণ ও হত্যার দায়ে নারীসহ ২ জনের যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ জরিমানার রায় দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

কারাদন্ড প্রাপ্তরা হলেন, কালিহাতী উপজেলার আওলাতৈল গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ নুরু (৬৫) ও বাসাইল উপজেলার যশিহাটী গ্রামের নাজির হোসেনের স্ত্রী মোছা. নাজমা আক্তার (৩২)।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাছিমুল আক্তার জানান, কালিহাতী উপজেলার খৈনারঘোনা গ্রামের মো. আব্দুল আলীমের মেয়ে আশা আক্তার (৮) তার নানার বাড়ী শহরের এনায়েতপুরে থাকতেন। একপর্যায়ে গত ২০১৬ সালের অক্টোবর মাসের ১৮ তারিখে সে নিখোঁজ হয়। এর ২ দিন পর কালিহাতী থানা পুলিশ বিল থেকে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করে। এ খবর পেয়ে আশার বাবা আব্দুল আলীম লাশটি তার মেয়ের বলে সনাক্ত করে। পরে ওই দিনই আব্দুল আলীম বাদী হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করে।

এ ঘটনার পুলিশ প্রধান আসামী নাজমা আক্তারকে টাঙ্গাইল পৌর শহরের বটতলা থেকে আটক করেন। নাজমা আক্তারের স্বীকারোক্তি অনুযায়ী অপর আসামী নুরু মোহাম্মদ নুরু কে আটক করে আদালতে পাঠায়। পুলিশের জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও হত্যার সাথে জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

মামলার প্রধান আসামি নাজমা আক্তার বলেন, ২০১৬ সালের অক্টোবরের ১৮ তারিখে আশাকে নিয়ে তারা কালিহাতী উপজেলার ধানগড়া গ্রামের মান্দাই বিলে যায়। এ সময় নুর মোহাম্মদ আশাকে দুইবার ধর্ষণ করে পানিতে চুবিয়ে হত্যা করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.