চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের দ্বিতীয় করোনার পরীক্ষাও নেতিবাচক ছিল। বুধবার সরকারী এক মুখপাত্র এই সংবাদ প্রকাশ করে বলেন ; চ্যান্সেলর তার বাড়ির সঙ্গতি থেকে কাজ চালিয়ে যান।পরের সপ্তাহের শুরুতে উনাকে আবার পরীক্ষা করা হবে।সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, চ্যান্সেলর রবিবার সন্ধ্যায় ঘরোয়া কোয়ারান্টিনে যান এবং ইতিমধ্যে সোমবারে তাকে আরেকবার পরীক্ষা করা হয়েছিল যার ফলাফল নেতিবাচকভাবে হয়েছিল। তিনি এর আগে সংক্রামিত একজন চিকিৎসকের সংস্পর্শে এসেছিলেন। গত সোমবার ম্যার্কেল টেলিফোনে মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছিলেন এবং আগামী বৃহস্পতিবার তিনি ভার্চুয়াল ইইউ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন । সংবাদসুত্র রয়টার্স
শুদ্ধশয়র/মাহাবুবুল হক

