করোনাভাইরাস চীন সরকার বিশেষজ্ঞ ডাক্তার ও প্রয়োজনীয় উপকরন পাঠাচ্ছে ইতালিতে ৩০ টন চিকিৎসা সরঞ্জাম সহ চাইনিজ বিশেষজ্ঞ দলের ইতালির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে । “এই মহামারির বিরুদ্ধে লড়বো একত্রে” কভিড- ১৯ মহামারী মোকাবেলায় ইতালির সাথে যোগ দিতে আজ চীন হতে রওনা হয়েছে একটি বিশেষজ্ঞ ডাক্তার দল। দলটি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন ও চায়না রেড ক্রস সোসাইটির যৌথভাবে গঠিত। নয় সদস্যের বিশেষজ্ঞ দলটিতে দুজন শ্বাসকষ্ট জনিত রোগ বিশেষজ্ঞ আছেন। চায়না রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র ও সিচুয়ান প্রদেশের ওয়েস্টার্ন চায়না হাসপাতালের এই নয়জন বিশেষজ্ঞ। যারা বিগত মাসগুলোতে করোনাভাইরাস নিয়ে কাজ করেছেন। বিশেষজ্ঞ দলটি সাথে আরও আসছে ৩১টন চিকিৎসা উপকরন, সরঞ্জাম। চায়না ইস্টার্ন এয়ারলাইস বিমানের চার্টার ফ্লাইটে সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর হতে সরাসরি রোমের উদ্দেশ্যে রওনা হয়েছে মেডিকেল টিমটি । উল্লেখ্য চায়নার উহান শহরে সর্বপ্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। সেখান হতেই এই মরন ব্যাধি বিশ্বব্যপি ছড়িয়ে পড়ে। চীনের পর করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। ইতিমধ্য ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫১১৩জন, মৃতের সংখ্যা ১০১৬জন। দেশটিতে “সংরক্ষিত অঞ্চল” ঘোষণা করে জরুরী নির্দেশনা জারী করেছেন দেশটির প্রধানমন্ত্রী সিনিয়র জুসেপ্পে কন্তে।
শুদ্ধস্বর/আইপি

