“জাহান্নামের খুদবার চেয়েও শক্তিশালী এই করোনা ভাইরাস”, বললেন এই পদার্থ বিজ্ঞানী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, বুধবার জাতীর উদ্যেশ্যে। তাঁর টিভি বক্তৃতায়, চ্যান্সেলর করোনার সংকটে জনগণের দায়িত্ববোধের প্রতি আকুল আবেদন জানান। প্রতিদিন ১০০০ মানুষ সনক্রামিত হচ্ছে, অনেকের কাছে, এটি যথেষ্ট পরিমাণে বোধগম্য হয়নি এখোনো। সকলেই ‘হোম কোরেন্টাইনে’ থাকুন, তাঁর ভাষণে সর্বোচ্চ প্রশংসা বিশেষত আন্তর্জাতিক মিডিয়া থেকে আসে। “এটি মারাত্মক। গুরুত্ব সহকারে নিন”: অ্যাঙ্গেলা মের্কেল জার্মান জনগণকে স্পষ্ট করে জানান, ভুতুড়ে কথা থেকে সড়ে আসুন, সম্বোধন করলেন। চ্যান্সেলর হুঁশিয়ারি দিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে করোনার সঙ্কট সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভাষ্যকাররা এভাবে মন্তব্য করেছিলেন। তবুও বিরোধীদল এর কাছে এটি যথেষ্ট নয়, ইতালিতে যেমন কার্ফু জারি হয়েছে, তেমনি জার্মানিতেও সম্পুর্ণ নিষেধাজ্ঞা চায়, বিরোধীদল। দেশের সকল পত্রপত্রিকায় তাঁর আহ্বান প্রকাশ হয়। নিউ ইয়োর্ক টাইমস মার্কেলের ভাষণকে প্রশংশা করে লেখে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানি এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি যা এই নতুন করোনভাইরাস প্রাদুর্ভাবে হয়েছে প্রায় ১৪.০০০ আক্রান্ত এবং দেশের প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই অসুস্থতায় আক্রান্তদের রক্ষা করতে সাহায্য করতে হবে, বুধবার রাতে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল সবার উদ্দেশ্যে টেলিভিশনের ভাষণে বলেছিলেন এটি আমার একান্ত অনুরোধ যে বিশেষজ্ঞরা দের কথায় গুরুত্ব দিন। এর আগেই জার্মান সরকার, চিকিৎসাসেবায় নতুনকরে ২৩ বিলিয়ন ইউরো দিয়েছে, ছোট্টছোট্ট কোম্পানির ক্ষতি পুষিয়ে নিতে আরো ৫০ বিলিয়ন ইউরো দিয়েছে, জনগনকে আর্থিকভাবে সহায়তা করছে, এমনকি প্রতিবেশি দেশ ইতালি একা পারছেনা এই সংকটময় পরিস্থিতি মোকাবেলা করতে তাই সেখানেও আর্থিক সহায়তা করছে। ভাইরাস সংকটে, ফেডারেল জার্মান সরকার আশা করছে প্রায় ২.৩৫ মিলিয়ন কর্মচারী অর্থনৈতিক বা মৌসুমী কারণে স্বল্প সময়ের কাজের সুবিধা পাবে। বৃহস্পতিবার রয়টার্সের বার্তা সংস্থার কাছে পাওয়া এই সংক্রান্ত ফেডারেল শ্রম মন্ত্রকের একটি খসড়া অধ্যাদেশ থেকে এটি প্রকাশিত হয়েছে এবং ‘হ্যান্ডেলসব্ল্যাট’ পত্রিকা প্রথম এই প্রতিবেদন করেছে। এছাড়াও ফেডারাল এমপ্লয়মেন্ট এজেন্সি (বিএ) এর জন্য ব্যয় ধরা হয়েছে অতিরিক্ত দশ বিলিয়ন ইউরোরও বেশি।
মীর মোনাজ হক , জার্মান প্রবাসী সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক ।

