কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল এর কেন্দ্রীয় কমিটি গঠিত

গত ২৭ শে ফেব্রুয়ারি  ২০২০, সন্ধ্যা ৫: ০০ ঘটিকায় ঢাকাস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল ‘র জরুরি সভা উপস্থিত সদস্যদের ছাড়াও অন্যান্য সদস্যদের সাথে টেলিযোগাযোগের মাধ্যমে অনুষ্ঠিত হয়। অক্টোবর, ২০২০ লন্ডন সম্মেলনকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, চিকিৎসাবিদ, সংস্কৃতিক কর্মী , ব্যবসায়ীসহ প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সমন্বয়ে ‘ কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল’ র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি   গঠন করা হয় । আগামী সম্মেলন না হওয়া অবধি নিমুক্ত সদস্যবৃন্দ একযোগে সর্বসম্মত যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে সকল কর্মকান্ড পরিচালনা করবেন। উল্লেখ্য, এটি একটি বিশ্বব্যাপী প্রবাসীদের নানাবিধ সমস্যা ও অধিকার সর্বোপরি বাংলাদেশের উন্নয়ন কেন্দ্রিক একটি দল নিরপেক্ষ সংগঠন । সর্বোপরি রাষ্ট্রের বিভিন্ন সংস্থা, সেক্টর ও মন্ত্রনালয়সমূহে প্রবাসীদির জন্য নেয়া  বিভিন্ন সুযোগ সুবিধাগুলো সম্পর্কে প্রবাসে সচেতনতা তৈরী করা। ‘ কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল’ আমাদের আমাদের মহান স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে সামনে রেখে বাংলাদেশের সামগ্রিক টেকসই উন্নয়ন ও প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে পরিচালিত হওয়ার নিমিত্তে দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে। সভায় সারা বিশ্বের প্রবাসীদের সমন্বয়ে নিম্নলিখিত ব্যক্তিদের নিয়ে  কানেক্ট বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন করা হয় ।     কেন্দ্রীয় সদস্য  ও অবস্থানকারী দেশের নাম : ১) আবু তাহের গিয়াসউদ্দিন আহমেদ( খিজির ) (যুক্তরাজ্য) ২) ডাঃ . গিয়াসউদ্দিন আহমেদ (যুক্তরাজ্য) ৩) সৈয়দ আব্দুল মাবুদ (যুক্তরাজ্য) ৪) মোহাম্মদ ইলিয়াস মিয়া (কানাডা) ৫) কাজী আসাদুজ্জামান (সুইজারল্যান্ড) ৬) হারুনুর রশীদ (জার্মানী) ৭) নুরুল আমিন (যুক্তরাজ্য) ৮) ডক্টর আনোয়ার করিম (যুক্তরাষ্ট্র) ৯) সিকদার গিয়াসউদ্দিন (যুক্তরাষ্ট্র) ১০) হাবিব উল্লাহ বাবুল ( হাবিব বাবুল ) (জার্মানী) ১১) হাকিকুল ইসলাম খোকন (যুক্তরাষ্ট্র) ১২) এ কে এম মহসীন (মালহার) (সিঙ্গাপুর ) ১৩) ডক্টর আব্দুল মালেক ফরাজী (ফ্রান্স)  ১৪) জাকারীয়া কাজী (ইতালী) ১৫) নওশাদ চৌধুরী (যুক্তরাষ্ট্র) ১৬) ডাঃসাইদর রহমান লষ্কর (ইতালী) ১৭) এ বি এম সালেহউদ্দীন (যুক্তরাষ্ট্র) ১৮) ডক্টর মাহমুদুর রহমান মান্না (যুক্তরাজ্য) ১৯) ড. সাবের শাহ্‌ (যুক্তরাজ্য) ২০) মোহাম্মদ হান্নান মিয়া (যুক্তরাজ্য) ২১) সালাহউদ্দিন ইরান (সুইজারল্যান্ড) ২২) ফকরুদ্দিন আহমেদ (সুইডেন) ২৩) ইকবাল হোসেইন (ইতালী) ২৪) মিসেস আসমা শাহ (যুক্তরাজ্য) ২৫) রায়হানুল ইসলাম চৌধুরী (যুক্তরাষ্ট্র) ২৬) ডা. আবদুল্লাহ আল হারুন (নিউজিল্যান্ড) ২৭) প্রফেসর জানে আলম (যুক্তরাষ্ট্র) ২৮) মোহাম্মদ জসীম (ইতালী) ২৯) অধ্যাপক ডঃ আনোয়ার হোসেন (যুক্তরাষ্ট্র) ৩০) ডা. নিলুফার আকতার নিতু (যুক্তরাষ্ট্র) ৩১) মীর রাশেদ আহমেদ (যুক্তরাজ্য) ৩২) আজিজুল হক (কানাডা) ৩৩) মোহাম্মদ শহীদউল্লাহ (যুক্তরাষ্ট্র) ৩৪) মোস্তফা জামান স্বপন (যুক্তরাষ্ট্র) ৩৫) এম আর উল্লহ (রবিউল) (যুক্তরাজ্য) ৩৬) মাসুম জাকির (জাপান) ৩৭) বুলবুল তালুকদার (অষ্ট্রিয়া) ৩৮)    আসাদুজ্জামান (যুক্তরাজ্য) ৩৯) নাজিম চৌধুরী (যুক্তরাজ্য) ৪০) মজিবর রহমান (ফ্রান্স ) ৪১) খান নাজির মোহাম্মদ (খসরু) (ইতালী) ৪২) মোহাম্মদ বিল্লাহ (রানা) (যুক্তরাষ্ট্র) ৪৩) মিস বিলকিস রশীদ (যুক্তরাজ্য) ৪৪) বাহার উদ্দিন আহমেদ চৌধুরী (ফ্রান্স) ৪৫) আব্দুল জব্বার খান (পিনু) (যুক্তরাজ্য ) ৪৬) ইঞ্জিনিয়ার চন্দন চৌধুরী (গ্রীস) ৪৭) অধ্যাপক জয়নাল আবেদীন (পোল্যান্ড) ৪৮) কালাম ফরাজী (ফ্রান্স ) ৪৯) মাঈনউদ্দিন আহমেদ (ফ্রান্স) ৫০) সালাহউদ্দিন আহমেদ (অস্ট্রেলিয়া) ৫১) জাকারিয়া কাওসার সোহেল (বেলজিয়াম) ।

কানেক্ট বাংলাদেশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়েছে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.