করোনা মোকাবিলায় প্রস্তুতির কোনো ঘাটতি নেই সরকারের :ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় প্রস্তুতির কোনো ঘাটতি নেই সরকারের। বিএনপিকে মানবিক সংবেদনশীল বিষয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী।

বুধবার (১১ মার্চ) দুপুর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সম্পাদকমণ্ডলীর সাথে ঢাকা মহানগরের নেতৃবৃন্দের বৈঠক শেষে একথা বলেন তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, যারা বলছে আওয়ামী লীগ সরকার করোনা ভাইরাসের জন্য প্রস্তুত না। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, সরকার সার্বিক ভাবে এবিষয়ে প্রস্তুত আছে।বিএনপির নামে একটি দল এই করোনা ভাইরাস নিয়ে নিকৃষ্ট রাজনীতির আশ্রয় নিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।বিএনপির উদ্দেশ্য কাদের বলেন, করোনা ভাইরাসের মতো একটা মানবিক বিষয় নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.