১.এই রোগটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সংস্কৃতি, ধর্ম, পেশা, অর্থনৈতিক অবস্হান যাই হোক না কেন, যত বিখ্যাত লোকই আমরা হই না কেন আমরা আসলে সকলেই সমান। এই রোগটি আমাদের সকলের সাথে একই রকম আচরণ করছে, আমরাও বোধহয় রোগটির সাথে তাই করছি। যদি বিশ্বাস না হায়, টম হ্যান্কসকে জিজ্ঞাসা করে দেখুন।
২. এটা স্মরণ করিয়ে দেয় যে আমরা সকলেই পরস্পর সম্পর্কযুক্ত। একজনের কিছু হলে অন্যজনের উপরও তার প্রভাব পড়ে। এটা আরো স্মরণ করিয়ে দেয় যে বিভিন্ন দেশের মধ্যে আমরা যে সীমান্ত তৈরী করে রেখেছি তা কতখানি ভুয়া, কারন এই রোগটির কোন পাসপোর্ট লাগে না। এটা মনে করিয়ে দিচ্ছে যে যারা কিছু সময়ের জন্য অন্যের মনে কষ্ট দিয়েছে, অন্যের আঘাতের কারন হয়েছে, তাদের সারা জীবনের জন্য কষ্ট পেতে হতে পারে।
৩. এটা মনে করিয়ে দেয় যে আমাদের স্বাস্হ্য কত মুল্যবান এবং আমরা পুষ্টিকর খাবার ও সুপেয় পানি খেতে কত অবহেলা করি! কেমিক্যালের পর কেমিক্যাল দেয়া পানি আর অখাদ্য সব খাবার নির্দ্ধিধায় আমরা খেয়ে থাকি। আমরা যদি আমাদের সুস্বাস্হ্যের দিকে নজর না দেই তাহলে অবশ্যই আমরা অসুস্হ্য হবো।
৪. এটা মনে করিয়ে দেয় যে আমাদের জীবন কত ছোট এবং একে অপরকে সাহায্য করা কতখানি গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা অসুস্হ্য এবং বয়োজেষ্ঠ তাদেরকে সাহায্য করা। টয়লেট পেপার কেনাই আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য না।
৫. এই রোগটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কখন এবং কিভাবে যে আমাদের সমাজটাকে একটা কাঠখোট্টা সমাজে পরিণত করে ফেলেছি তা আমরা বুঝতে পারি নি। দু:সময়ের প্রয়োজনীয় জিনিষ যেমন খাদ্য, পানি, ঔষুধের পরিবর্তে অপ্রয়োজনীয় বিলাসিতাপুর্ণ জিনিষের প্রতি আমরা বেশী নজর দিয়েছি!
৬. এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমাদের পরিবার এবং ঘর কত গুরুত্বপূর্ণ এবং তার প্রতি কতখানি অবহেলা আমরা করেছি।এই রোগ আমাদের ঘরে ফিরে যেতে বাধ্য করেছে যাতে আমরা আমাদের ঘরোয়া জীবনকে পুন:নির্মাণ ও শক্তিশালী করতে পারি।
৭. এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের চাকুরী বা ব্যবসা যা আমরা করি তা আমাদের আসল কাজ নয়, তা করার জন্য আমাদের সৃষ্টি করা হয় নি। আমাদের সত্যিকার কাজ হলো একে অপরকে দেখাশোনা করা, উপকার করা ও রক্ষা করা।
৮. এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের উচিত আমাদের অহংকারকে পরিহার করা। এটা আমাদের বুঝিয়ে দিয়েছে যে আমরা নিজেকে যত বড়ই মনি করি না কেন, বা মানুষ আমাকে যতই বড় মনে করুক না কেন, সামান্য একটা ভাইরাস আমাদের পৃথিবীটাকে স্হবির করে দিতে পারে।
৯. এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের স্বাধীনতার ক্ষমতাটা আমাদের হাতের মধ্যে। আমরা সেই ক্ষমতাটাকে কি একে অপরকে সাহায্য করতে, সহযোগীতা করতে ব্যবহার করবো নাকি আরো বেশী স্বার্থপর হবো, শুধু নিজেদের দিকে খেয়াল করবো।
১০. এটা আমাদের মনে করিয়ে দেয় যে সংকটে আমরা কি ধৈর্য ধরবো নাকি অস্হির হয়ে পড়বো। হয় আমরা বুঝতে চেষ্টা করবো যে এই ধরনের পরিস্হিতি পৃথিবীর ইতিহাসে এর আগেও বহুবার হয়েছে এবং আমরা এটাকে অতিক্রম করবো অথবা আমরা অস্হির হয়ে মনে করবো যে এটাই পৃথিবীর শেষ এবং আমরা আমাদের ভালর চেয়ে আরো ক্ষতি ডেকে আনবো।
১১. এটা মনে করিয়ে দেয় যে, হয় আমরা মনে করবো এখানেই সব শেষ অথবা এটা একটা নুতন শুরু মাত্র। হয় এই সময়ে আমরা ভুল থেকে শিক্ষা নিতে পারি অথবা আবার সেই একই ভুলের চক্রে নিজেদেরকে ফেলতে পারি যতক্ষণ না আমরা চরম শিক্ষা পাই।
১২. এটা মনে করিয়ে দেয় যে এই পৃথিবীটাই এখন অসুস্হ্য। যত দ্রুতগতিতে আমরা বাথরুমের টিস্যু পেপার দোকানের সেলফ থেকে সাবাড় করেছি সেই একই গতিতে আমাদের দেখা উচিত পৃথিবীর গাছগুলো কেটে কিভাবে আমরা ধ্বংস করে ফেলেছি! আমরা অসুস্হ্য কারন আমাদের ঘর আমাদের পৃথিবী আজ অসুস্হ্য।
১৩ এটা মনে করিয়ে দেয় যে প্রত্যেক দু:সময়ের পরই আবার সুসময় ফিরে আসে। জীবন চক্রাকারে ঘুরে। এটা সেই চক্রের একটা ধাপ মাত্র। অস্হির হলে চলবে না, এই সময়টাও একদিন কেটে যাবে।
১৪. যখন অনেকেই এই করোনা ভাইরাস রোগটিকে একটা বিরাট দুর্যোগ মনে করছে তখন আমি মনে করতে চাই এটা একটা বড় সংশোধনাগার মাত্র।
এটা পাঠানো হয়েছে আমাদের স্মরণ করিয়ে দেবার জন্য যেসব আমরা ভুলে বসে আছি! এখন আমাদের উপর নির্ভর করে যে আমরা এখান থেকে শিক্ষা নিব কি না!

ভাষান্তর:আবদুল হালিম মিয়া /কানাডা প্রবাসী লেখক এবং সাংবাদিক।

