করোনা ভাইরাসে ইরাকে প্রথমবারের মতো একজনের মুত্যু হয়েছে। সেখানে আক্রান্ত হয়েছেন ৩১ জন। মৃত ব্যক্তি ৭০ বছর বয়সী একজন ধর্মীয় নেতা। তাকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুলাইমানিয়াতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বলেছেন, সেখানেই তিনি মারা গেছেন।

